খোঁপায় ঝোলানো ওয়ালেট! উরফির ফ্যাশনে নয়া
ওয়াল ব্যুরো:
যথারীতি এই ভিডিওতেও মস্করায় মেতেছেন নেটিজেনরা। উরফির মাথায় ওয়ালেট ঝোলানোর এই উদ্ভট পরিকল্পনা কীভাবে এল তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে, সেসব নিয়ে বরাবরের মতোই নির্লিপ্ত উরফি। বরং তাঁর পোশাকটি যে একটি শাড়ি কেটে বানানো তা ক্যাপশনে জানাতে ভোলেননি তিনি।
সপ্তাহের কর্মব্যস্ত দিন হোক বা অলস রবিবার, নিত্য নতুন ফ্যাশনের চমকে দিন ক্ষণের হিসেব রাখেন না উরফি। জামাকাপড়ে তো চমক লেগেই থাকে, তবে এবার উরফির নতুন ফ্যাশন (Urfi Javed new look) মাথার খোঁপায় ঝোলানো ওয়ালেট (wallet is hanging from hair)।
৩০ এপ্রিল রবিবার, দুপুরে একটি ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন উরফি। ছবিতে দেখা যাচ্ছে পিছন দিকে ফেরা উরফির মাথার খোঁপায় ঝোলানো একটি মেরুন রঙের ওয়ালেট। পরের ভিডিওতে দেখা যায় সেই ওয়ালেট থেকে লিপগ্লস বের করে নিজের ঠোঁট রাঙিয়ে নিচ্ছেন এই ফ্যাশন ডিভা।
https://t.me/ferdousbusiness
Comments
Post a Comment