একমাত্র এই ভারতীয় নোটেই নাম লেখা নেই RBI-র, কারণটা অবাক করার মতন
ভারতে মুদ্রা প্রচলন হয়েছে সেটাও অনেক সময় আগের কথা। কিন্তু সে যাই হোক বর্তমান সময়ের কথা বললে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) মুদ্রা ব্যবস্থার পরিচালনার দায়িত্বে রয়েছে। এবার আপনারা হয়তো অনেকেই জানেন যে, ধাতব মুদ্রা অথবা কাগজের নোট, দুইই রিজার্ভ ব্যাংকের তদারকিতেই ছাপা হয়।
কিন্তু জানেন কি, এমন একটি নোট রয়েছে যেখানে রিজার্ভ ব্যাঙ্কের নাম লেখা অবধি নেই। বাকি সমস্ত নোটেই RBI এর বড় ছাপ থাকলেও নেই একটি নোটে। এই নোটের মালিকানা রয়েছে ভারত সরকারের হাতে। অন্যান্য নোটের থেকে এটি সম্পূর্ন আলাদা।
আসলে ১ টাকার নোটের ওপর এই ধরনের কিছু লেখা নেই। ১ টাকার নোটের কোথাওই নেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো। আরবিআই গভর্নরের স্বাক্ষরও নেই সেখানে। আসলে এই নোটের ইতিহাসও বেশ পুরোনো। আর সেজন্যই এখানে নেই RBI এর লোগো।
ভারতে ১ টাকার নোট ছাপা শুরু হয় ১৯১৭ সালে, এরপর ১৯২৬ সালে বন্ধ হয়ে যায় এই নোট ছাপানো। এক টাকার নোট ছাপানো বন্ধ হয়ে যায়। আবার ১৯৪০ সাল থেকে শুরু হয় ১ টাকার নোট ছাপানো। কিন্তু জানেন কেন নেই রিজার্ভ ব্যাংকের লোগো?
Comments
Post a Comment