একদম সুখে নেই’, স্বামী রজত ঘোষ দস্তিদারের সঙ্গে সমস্যা নাকি অভিনেত্রী সোনালীর?

একদম সুখে নেই’, স্বামী রজত ঘোষ দস্তিদারের সঙ্গে সমস্যা নাকি অভিনেত্রী সোনালীর?   

রচনার।
সেই ২০১০ সাল থেকে দর্শক মনে জায়গা করে নিয়েছে দিদি নম্বর ১। এখনও টিআরপি তালিকায় সেরার জায়গা ধরে রাখে এটি। নন ফিকশন হিসেবে বরাবরই সেরা রচনা বন্দ্যোপাধ্যায়ের এই গেম শো। সাধারণ মহিলাদের ছোট পরদায় দেখতে যেমন পছন্দ করেন দর্শকরা, তেমনই তাঁদের পছন্দ টিভি-সিনেমার জনপ্রিয় মুখদের খুনশুটি।

সম্প্রতি চ্যানেলের তরফে দিদি নম্বর ১-এর একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেল খেলতে এসেছেন দেবলীনা কুমার, ঋ, সোনালী চৌধুরী। রচনা প্রশ্ন রাখেন, ‘ঋ এরপর জীবন নিয়ে কী প্ল্যান? কবে বিয়ে করছ?’ জবাবে অভিনেত্রী জানিয়ে দেন, ‘দিদি আমি ঠিক করেছি বিয়েটা করব না।’ এরপর সোনালীকে দেখিয়ে রচনা বলেন, ‘সোনালীকে দেখ কী সুন্দর সুখে সংসার করছে।’ আর তাতেই সোনালীর জবাব, ‘না একদম খুশি নেই। খবরদার বিয়ে করবি না।’ যদিও পুরোটাই মজার ছলে।

দেবলীনার কাছে রচনার প্রশ্ন, ‘কোনটা সহজ সাইকেলিং করা না সংসার করা।’ শুনে হাসিতে ফেটে পড়েন গৌরব-পত্নী। আরও পড়ুন: ‘মা-বাবার আদর পাইনি…’ নিম ফুলের মধুর পর্ণার মতো পল্লবীও যৌথ পরিবারে বিয়ে করবে?

একবার রজতকে সঙ্গে নিয়ে দিদি নম্বর ১-এ খেলতে এসেছিলেন সোনালী। সেখানে অভিযোগ করেছিলেন, ‘বিয়েটা আমায় করলেও ও অন্য আসলে অন্য কাউকে ভালবাসে। যেটা বিয়ের আগে বুঝতে পারিনি। প্রথম দু’-তিন মাস বুঝতে পারিনি।’ এরপর পোডিয়ামে রাখা ফোনটা তুলে দেখান রজত। এমনকী মজার ছলে মোবাইলকে ‘জীবনের বড় প্রতিদ্বন্দ্বী’ও বলেন।

আর বরকে নিয়ে সোনালির অভিযোগ, রজত নাকি নিজে থেকে কোনও কাজই করেন না। সবটাই ঠেলে ঠেলে করাতে হয়। আপাতত এভাবেই ঝগড়া-ভালোবাসায়-সুখে-অভিমানে সংসার করছেন ছেলে-বরকে নিয়ে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক

Comments

Popular posts from this blog

how to new app create how to new application creator

how to make AI tool for AI website best part of AI using tool #trending #blog

how to make life style indian