আমি কর্মী, আপনার চাকর নই`, ইন্ডিগো বিমানসেবিকার কড়া উত্তর ভাইরাল!
জেট এয়ারওয়েজের সিইও সঞ্জীব কাপুরের কথায়, `আমি আগেই বলেছিলাম, একজন ক্রু-ও মানুষ। তাঁর এইভাবে ব্রেকিং পয়েন্টে যাওয়ার আগে নিশ্চয় অনেক সময় ধরে অনেক কিছু ঘটেছে। বছরের পর বছর ধরে আমি অনবোর্ড ফ্লাইটে ক্রুদের থাপ্পড় মারতে, গালিগালাজ করতে দেখেছি। চাকর বা তার থেকেও আরও খারাপ শব্দ বলা হয়েছে। আশা করি তিনি এই চাপের মধ্যেও ভালো আছেন।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিমানযাত্রীর সঙ্গে বিমানসেবিকার বাগবিতণ্ডা। আর তখনই তাঁর উপর চিৎকার করতে থাকা বিমানযাত্রীকে কড়া উত্তর দিলেন বিমানসেবিকা। স্পষ্ট ভাষায় বললেন, 'আমি একজন কর্মী। আপনার চাকর নই।' ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর ইস্তানবুল থেকে দিল্লিগামী একটি উড়ানে। ইতিমধ্যেই ভাইরাল বিমানসেবিকার উত্তর ও তর্কাতর্কির ভিডিয়ো
Comments
Post a Comment