শীতের সন্ধ্যায় বাথটাবে লাস্যময়ী শ্রাবন্তী! মুহূর্তে ভাইরাল

টলিউডের অন্যতম খ্যাত ও সমালোচিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বিগত দশক থেকে তিনি যেমন একাধিক প্রজন্মের কাছে পেয়েছেন ‘হার্টথ্রব’ তকমা, তেমনই তাকে নিয়ে বারবার হয়েছে কাটাছেঁড়া। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে নানা মহলে। তবে সেসবে বিশেষ আমল দেননা অভিনেত্রী। তিনি থাকেন নিজের মতো করেই। আর অভিনয়ের পাশাপাশি তিনি ভক্তদের ছুঁয়ে থাকেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
ডিসেম্বরের হাড়কাঁপানো শীতে কাঁপছে গোটা বাংলা। আর এর মাঝেই বাথটাবে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। শ্রাবন্তীর উষ্ণতায় পাগল হলেন অনুরাগীরা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। এই ভিডিওতে অর্ধেক জলে পরিপূর্ণ একটি দুধ সাদা বাথটাবে দেখা গেছে অভিনেত্রীকে। অভিনেত্রীর পরনে ছিল ঝলমলে কালো রংয়ের থাই স্লিট ওয়ান পিসে। মুখে মিউড মেকআপ, ঠোঁটে নিউড লিপস্টিক। দুই কানে ঝুলছে লম্বা দুল। পরিপাটি করে চুল বাঁধা। শ্রাবন্তীর হাতে একটি গোলাপ। এদিকে বাথটাবের জলেও ছড়ানো গোলাপের পাপড়ি। সেই গোলাপকে অভিনেত্রী নিজের শরীরের উষ্ণ স্পর্শ দিচ্ছেন। সঙ্গে ফুটে উঠছে তার আবেদনশীল অভিব্যক্তি। চোখেমুখে লাস্যময়তার ছাপ স্পষ্ট। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় ‘ইয়ে এক জিন্দেগী’ গানটি বাজছে।

শ্রাবন্তীর এই ভিডিওতে উষ্ণতা উপভোগ করেছেন অনুরাগীরা। তার প্রভাব লক্ষ্য করা গেছে কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, ‘উষ্ণতার আঁচে পুড়ে গেলাম’; আবার কেউ লিখেছেন, ‘বয়সের উল্টোপথে হাঁটছেন আপনি। দিন দিন আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে’; এক অনুরাগী আবার লিখেছেন, ‘বারবার আপনার প্রেমে পড়ে যাই’। তবে এই পোস্টেও কটাক্ষ জুটেছে অভিনেত্রীর পোস্টে। অনেক অনুরাগী তার বিয়ের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন যেমন, তেমনই বয়স নিয়ে খোঁচা দিয়েছেন অনেকেই।

প্রসঙ্গত, শ্রাবন্তীর দাম্পত্য জীবন কখনওই সুখের হয়নি। মাত্র ১৬ বছর বয়সে ভালবেসে বিয়ে করেছিলেন রাজীব বিশ্বাসকে। কিন্তু ২০১৬ সালে শ্রাবন্তী আর রাজীবের মধ্যে ডিভোর্স হয়। এর পর মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে ভেঙে যায়। এর পর ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে প্রেম এবং বিয়ে। সেখানেও আচমকাই ঘটে ছন্দপতন। ফের বিচ্ছেদ ঘটে অভিনেত্রীর।

Comments

Popular posts from this blog

how to new app create how to new application creator

how to make AI tool for AI website best part of AI using tool #trending #blog

how to make life style indian